Chief Election Commissioner or Election Commissioner
সংবিধানের বাংলা পাঠ ও ইংরেজি অনূদিত পাঠ দুটিই নির্ভরযোগ্য পাঠ। দুটির মধ্যে বিরোধ হলে বাংলা পাঠ প্রাধান্য পায় (অনুচ্ছেদ ১৫৩)।
৭। প্রধান নির্বাচন কমিশনার বা নির্বাচন কমিশনার।—প্রধান বিচারপতি কর্তৃক নিম্নলিখিত ফরমে শপথ (বা ঘোষণা)-পাঠ পরিচালিত হইবে:
"আমি, ..........................................................................., প্রধান নির্বাচন কমিশনার (বা ক্ষেত্রমত নির্বাচন কমিশনার) নিযুক্ত হইয়া সশ্রদ্ধচিত্তে শপথ (বা দৃঢ়ভাবে ঘোষণা) করিতেছি যে, আমি আইন-অনুযায়ী ও বিশ্বস্ততার সহিত আমার পদের কর্তব্য পালন করিব ;
আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব ;
আমি সংবিধানের রক্ষণ, সমর্থন ও নিরাপত্তাবিধান করিব ;
এবং আমার সরকারী কার্য ও সরকারী সিদ্ধান্তকে ব্যক্তিগত স্বার্থের দ্বারা প্রভাবিত হইতে দিব না।"
7. Chief Election Commissioner or Election Commissioner.– An oath (or affirmation) in the following forms shall be administered by the Chief Justice–
“I, ................................................., having been appointed Chief Election Commissioner (or Election Commissioner), do solemnly swear (or affirm) that I will faithfully discharge the duties of my office according to law :
That I will bear true faith and allegiance to Bangladesh :
That I will preserve, protect and defend the Constitution :
And that I will not allow my personal interest to influence my official conduct or my official decisions.”
৫টি শব্দ: ইংরেজি পাঠের শব্দ, আর বাংলা পাঠে তার প্রতিশব্দ।
উৎসের সঙ্গে পাঠ মেলানো হয়েছে: ১৫ অক্টোবর, ২০২৬। উৎস: bdlaws (Laws of Bangladesh)