Comptroller and Auditor-General
সংবিধানের বাংলা পাঠ ও ইংরেজি অনূদিত পাঠ দুটিই নির্ভরযোগ্য পাঠ। দুটির মধ্যে বিরোধ হলে বাংলা পাঠ প্রাধান্য পায় (অনুচ্ছেদ ১৫৩)।
৮। মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক।–প্রধান বিচারপতি কর্তৃক নিম্নলিখিত ফরমে শপথ (বা ঘোষণা)-পাঠ পরিচালিত হইবে:
"আমি, ............................................................................., মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক নিযুক্ত হইয়া সশ্রদ্ধচিত্তে শপথ (বা দৃঢ়ভাবে ঘোষণা) করিতেছি যে, আমি আইন-অনুযায়ী ও বিশ্বস্ততার সহিত আমার পদের কর্তব্য পালন করিব ;
আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব ;
আমি সংবিধানের রক্ষণ, সমর্থন ও নিরাপত্তাবিধান করিব ;
এবং আমার সরকারী কার্য ও সরকারী সিদ্ধান্তকে ব্যক্তিগত স্বার্থের দ্বারা প্রভাবিত হইতে দিব না।"
8. Comptroller and Auditor-General.– An oath (or affirmation) in the following forms shall be administered, by the ¹[Chief Justice]–
“I, ................................................., having been appointed Comptroller and Auditor-General do solemnly swear (or affirm) that I will faithfully discharge the duties of my office according to law :
That I will bear true faith and allegiance to Bangladesh :
That I will preserve, protect and defend the Constitution :
And that I will not allow my personal interest to influence my official conduct or my official decisions.”
¹ Substituted for the words "Chief Justice" by the Constitution (Fifteenth Amendment) Act, 2011 (Act XIV of 2011), section 48(f).
৪টি শব্দ: ইংরেজি পাঠের শব্দ, আর বাংলা পাঠে তার প্রতিশব্দ।
উৎসের সঙ্গে পাঠ মেলানো হয়েছে: ১৫ অক্টোবর, ২০২৬। উৎস: bdlaws (Laws of Bangladesh)