এখানে সেখানে আইনের বিভিন্ন বিষয় পড়ার বিরক্তি থেকে রেহাই দিতেই আমাদের এই প্ল্যাটফর্ম।
বিশ্ববিদ্যালয় জীবনের শুরু থেকে নিয়ে চাকরি জীবনের শুরু পর্যন্ত একজন শিক্ষার্থীর উদ্দেশ্যই থাকে কিভাবে তার পড়াশোনা এবং পরীক্ষার প্রস্তুতি হবে সুন্দর এবং সহজ। পড়াশোনা এবং পরীক্ষার প্রস্তুতি তখনই সুন্দর হবে যখন পড়াশোনার উপকরণ সহজলভ্য এবং সাশ্রয়ী হবে, সহজ হবে তখন যখন দেশের যেকোনো জায়গা থেকে পড়াশোনার যে কোনো উপকরণ ঘরে বসেই পাওয়া যাবে।
লিগ্যালি ইওরসের উদ্দেশ্যই হচ্ছে শিক্ষার্থীদের পড়াশোনার কাজকে আরো সহজলভ্য এবং আরো সুন্দর করা। অনেকগুলো বই কেনার অর্থ সবার থাকে না কিংবা কোচিংয়ে ভর্তি হয়ে ভালোভাবে পড়াশোনা করার আগ্রহ শুরুতেই শেষ হয়ে যায় যখন তাদের অযৌক্তিক মূল্য আরোপ একজন শিক্ষার্থীর আর্থিক সামর্থ্যের বাইরে চলে যায়। আমরা চাই, সবাই তার সামর্থ্যের জায়গা থেকে পড়াশোনা করতে পারুক, পরীক্ষার প্রস্তুতি নিক এবং ভবিষ্যতের জন্য তৈরি হোক।
কতটুকু দরকার, কতটুকু প্রয়োজন আপনার পড়াশোনা এবং পরীক্ষার প্রস্তুতির জন্য সেটা কোর্স দেখেই শুরুতে ঠিক করুন। আমাদের কোর্স তৈরি হয় আপনার চাহিদাকে মাথায় রেখেই।
কোর্সগুলো দেখুনআপনি শিক্ষার্থী, শিক্ষক, আইনজীবী, বিচারক বা আইন জানতে আগ্রহী পাঠক, পড়ুন আমাদের জার্নাল এবং লিখুন আমাদের কাছে আইনের যে কোনো বিষয়ে। আমরা আপনার লেখাটা প্রকাশের ব্যাপারে আগ্রহী।
জার্নাল পড়ুনবাংলাদেশের আইন পড়তে পারবেন যে কোনো জায়গা থেকে কিন্তু অনলাইনে আমরাই প্রথম তৈরি করেছি আইনের দ্বিভাষিক সংকলন। গুরুত্বপূর্ণ আইনগুলো পাবেন বাংলা এবং ইংরেজি দুই ভাষাতেই এবং খুব সহজেই সার্চ করে খুঁজে নিতে পারবেন যে কোনো আইনের যে কোনো ধারা এবং বিষয়।
আইন খুঁজুনবাংলা এবং ইংরেজি দুই ভাষাতেই তৈরি হয় আমাদের বেশিরভাগ কোর্স, জার্নালের লেখা এবং বাংলাদেশের আইন। যখন যেই ভাষাতে আপনার সুবিধা সেই ভাষাতেই পড়ুন।