যে শর্তে লিগ্যালি ইওরস তার প্রশ্নব্যাংক, মডেল টেস্ট ও প্রকাশিত লেখায় প্রবেশাধিকার দেয়।
লিগ্যালি ইওরস পরিচালনা করে।
এই শর্তাবলি প্রযোজ্য এই ওয়েবসাইট ব্যবহারের ক্ষেত্রে এবং এখান থেকে কেনা প্রতিটি সাবস্ক্রিপশনের ক্ষেত্রে। সাইটটি ব্যবহার করলে বা কোনো কোর্স কিনলে ধরে নেওয়া হবে আপনি এই শর্তাবলি পড়েছেন ও মেনে নিয়েছেন।
এই শর্তাবলির সাথে পড়তে হবে আমাদের গোপনীয়তা নীতি, রিফান্ড ও বাতিলকরণ নীতি এবং দাবি অস্বীকার।
অ্যাকাউন্ট ভাগাভাগির প্রমাণ পেলে আমরা অ্যাকাউন্টটি স্থগিত করতে পারি। এমন ক্ষেত্রে বাকি মেয়াদের জন্য টাকা ফেরত দেওয়া হয় না।
সাবস্ক্রিপশন আপনাকে দেয় একটি সীমিত, ব্যক্তিগত, অ-হস্তান্তরযোগ্য লাইসেন্স — কেবল নিজের পড়াশোনা ও পরীক্ষা প্রস্তুতির জন্য উপকরণ ব্যবহারের।
যা করা যাবে না:
সাইটের প্রশ্ন, ব্যাখ্যা, শর্ট নোট ও নকশার স্বত্ব লিগ্যালি ইওরসের। জার্নালে প্রকাশিত লেখার স্বত্ব সংশ্লিষ্ট লেখকের; আমরা তা প্রকাশ ও সংরক্ষণের অধিকার নিয়ে প্রকাশ করি।
আইনের মূল পাঠ — ধারা, বিধি, রায় — কারও ব্যক্তিগত সম্পত্তি নয়। এই শর্তাবলি সেগুলোর উপর কোনো দাবি করে না।
লঙ্ঘন প্রমাণিত হলে অ্যাকাউন্ট স্থগিত বা বাতিল করা হতে পারে, এবং সে ক্ষেত্রে টাকা ফেরত দেওয়া হয় না।
আমরা উপকরণ যত্ন নিয়ে তৈরি ও যাচাই করি, কিন্তু কয়েক হাজার প্রশ্নের ব্যাংকে ভুল থাকা অসম্ভব না। ভুল জানানো হলে আমরা তা দেখে সংশোধন করি।
তবে আমরা নিশ্চয়তা দিই না যে প্রতিটি প্রশ্ন, ব্যাখ্যা বা নোট সর্বদা নির্ভুল বা হালনাগাদ। আইন বদলায়। কোনো কিছুর উপর নির্ভর করার আগে সংশ্লিষ্ট আইনের বর্তমান পাঠ মিলিয়ে নেওয়া আপনার দায়িত্ব। বিস্তারিত দাবি অস্বীকার-এ।
আমরা সাইটটি চালু রাখার চেষ্টা করি, তবে নিরবচ্ছিন্ন প্রাপ্যতার নিশ্চয়তা দিই না। রক্ষণাবেক্ষণ, হোস্টিং বা ইন্টারনেট সমস্যায় সাইট সাময়িকভাবে বন্ধ থাকতে পারে। দীর্ঘ সময় বন্ধ থাকলে আমরা সংশ্লিষ্ট মেয়াদ বাড়িয়ে দেব।
সাইটের উপকরণ শিক্ষামূলক। এটি ব্যবহার করে বা এর উপর নির্ভর করে নেওয়া কোনো সিদ্ধান্তের ফলাফলের দায় আমাদের নয়।
আইনে যতটুকু অনুমোদিত, আমাদের মোট দায় কোনো অবস্থাতেই আপনি যে কোর্সের জন্য যত টাকা পরিশোধ করেছেন তার বেশি হবে না।
কোনো নির্দিষ্ট পরীক্ষার ফল, নম্বর বা মেধাক্রমের প্রতিশ্রুতি আমরা দিই না।
প্রয়োজনে আমরা এই শর্তাবলি পরিবর্তন করতে পারি। উল্লেখযোগ্য পরিবর্তন হলে পাতার উপরে হালনাগাদের তারিখ বদলাবে, এবং চলমান সাবস্ক্রাইবারদের ইমেইলে জানানো হবে। পরিবর্তনের পর সাইট ব্যবহার চালিয়ে গেলে ধরে নেওয়া হবে আপনি নতুন শর্ত মেনে নিয়েছেন।
প্রশ্ন থাকলে যোগাযোগ ফর্মে লিখুন বা ইমেইল করুন। আমরা সাধারণত এক কর্মদিবসের মধ্যে উত্তর দিই।
আমাদের লিখুন (Legally Yours): legallyyours360@gmail.com