Chief Justice or Judges
সংবিধানের বাংলা পাঠ ও ইংরেজি অনূদিত পাঠ দুটিই নির্ভরযোগ্য পাঠ। দুটির মধ্যে বিরোধ হলে বাংলা পাঠ প্রাধান্য পায় (অনুচ্ছেদ ১৫৩)।
৬। প্রধান বিচারপতি বা বিচারক।–প্রধান বিচারপতির ক্ষেত্রে রাষ্ট্রপতি কর্তৃক এবং সুপ্রীম কোর্টের কোন বিভাগের কোন বিচারকের ক্ষেত্রে প্রধান বিচারপতি কর্তৃক নিম্নলিখিত ফরমে শপথ (বা ঘোষণা)-পাঠ পরিচালিত হইবে:
"আমি, ..........................................................................., প্রধান বিচারপতি (বা ক্ষেত্রমত সুপ্রীম কোর্টের আপীল/হাইকোর্ট বিভাগের বিচারক) নিযুক্ত হইয়া সশ্রদ্ধচিত্তে শপথ (বা দৃঢ়ভাবে ঘোষণা) করিতেছি যে, আমি আইন-অনুযায়ী ও বিশ্বস্ততার সহিত আমার পদের কর্তব্য পালন করিব ;
আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব ;
আমি বাংলাদেশের সংবিধান ও আইনের রক্ষণ, সমর্থন ও নিরাপত্তাবিধান করিব ;
এবং আমি ভীতি বা অনুগ্রহ, অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন-অনুযায়ী যথাবিহিত আচরণ করিব।"
²[6. Chief Justice or Judges.—An oath (or affirmation) in the following forms shall be administered, in the case of the Chief Justice by the President, and in the case of a Judge appointed to a division, by the Chief Justice—
“I, ................................................., having been appointed Chief Justice of Bangladesh (or Judge of the Appellate/High Court Division of the Supreme Court) do solemnly swear (or affirm) that I will faithfully discharge the duties of my office according to law :
That I will bear true faith and allegiance to Bangladesh :
That I will preserve, protect and defend the Constitution and the laws of Bangladesh :
And that I will do right to all manner of people according to law, without fear or favour, affection or ill-will.]
² Substituted for the form 6 by the (Fifteenth Amendment) Act, 2011 (Act XIV of 2011), section 48(e).
৯টি শব্দ: ইংরেজি পাঠের শব্দ, আর বাংলা পাঠে তার প্রতিশব্দ।
উৎসের সঙ্গে পাঠ মেলানো হয়েছে: ১৫ অক্টোবর, ২০২৬। উৎস: bdlaws (Laws of Bangladesh)