Member of Parliament
সংবিধানের বাংলা পাঠ ও ইংরেজি অনূদিত পাঠ দুটিই নির্ভরযোগ্য পাঠ। দুটির মধ্যে বিরোধ হলে বাংলা পাঠ প্রাধান্য পায় (অনুচ্ছেদ ১৫৩)।
৫। সংসদ-সদস্য।–¹[ *] স্পীকার কর্তৃক নিম্নলিখিত ফরমে শপথ (বা ঘোষণা)-পাঠ পরিচালিত হইবে:
"আমি, ........................................................................., সংসদ-সদস্য নির্বাচিত হইয়া সশ্রদ্ধচিত্তে শপথ (বা দৃঢ়ভাবে ঘোষণা) করিতেছি যে,
আমি যে কর্তব্যভার গ্রহণ করিতে যাইতেছি, তাহা আইন-অনুযায়ী ও বিশ্বস্ততার সহিত পালন করিব ;
আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব ;
এবং সংসদ-সদস্যরূপে আমার কর্তব্য পালনকে ব্যক্তিগত স্বার্থের দ্বারা প্রভাবিত হইতে দিব না।"
¹ সংবিধান (চতুর্থ সংশোধন) আইন, ১৯৭৫ (১৯৭৫ সনের ২ নং আইন) বলে "সংসদের কোন বৈঠকে" শব্দগুলি বিলুপ্ত।
5. Member of Parliament.– An oath (or affirmation) in the following forms shall be administered ¹[ *] by the Speaker–
“I, ................................................., having been elected a member of Parliament do solemnly swear (or affirm) that I will faithfully discharge the duties upon which I am about to enter according to law :
That I will bear true faith and allegiance to Bangladesh :
And that I will not allow my personal interest to influence the discharge of my duties as a member of Parliament.”
¹ The words “at a meeting of Parliament” were omitted by the Constitution (Fourth Amendment) Act, 1975 (Act II of 1975), section 32(e).
৫টি শব্দ: ইংরেজি পাঠের শব্দ, আর বাংলা পাঠে তার প্রতিশব্দ।
উৎসের সঙ্গে পাঠ মেলানো হয়েছে: ১৫ অক্টোবর, ২০২৬। উৎস: bdlaws (Laws of Bangladesh)