Deputy Speaker
সংবিধানের বাংলা পাঠ ও ইংরেজি অনূদিত পাঠ দুটিই নির্ভরযোগ্য পাঠ। দুটির মধ্যে বিরোধ হলে বাংলা পাঠ প্রাধান্য পায় (অনুচ্ছেদ ১৫৩)।
৪। ডেপুটি স্পীকার।–²[রাষ্ট্রপতি] কর্তৃক নিম্নলিখিত ফরমে শপথ (বা ঘোষণা)- পাঠ পরিচালিত হইবে:
"আমি, .........................................................................................., সশ্রদ্ধচিত্তে শপথ (বা দৃঢ়ভাবে ঘোষণা) করিতেছি যে, আমি আইন-অনুযায়ী সংসদের ডেপুটি স্পীকারের কর্তব্য (এবং কখনও আহুত হইলে স্পীকারের কর্তব্য) বিশ্বস্ততার সহিত পালন করিব;
আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব;
আমি সংবিধানের রক্ষণ, সমর্থন ও নিরাপত্তাবিধান করিব;
এবং আমি ভীতি বা অনুগ্রহ, অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন-অনুযায়ী যথাবিহীত আচরণ করিব।"
² সংবিধান (চতুর্থ সংশোধন) আইন, ১৯৭৫ (১৯৭৫ সনের ২ নং আইন)-এর ৩১ ধারাবলে "প্রধান বিচারপতি" শব্দগুলির পরিবর্তে প্রতিস্থাপিত।
4. Deputy Speaker.— An oath (or affirmation) in the following forms shall be administered by the ³[President]—
“I, ......................................................, do solemnly swear (or affirm) that I will faithfully discharge the duties of Deputy Speaker of Parliament and (whenever I am called upon so to do) of the Speaker, according to law :
That I will bear true faith and allegiance to Bangladesh :
That I will preserve, protect and defend the Constitution :
And that I will do right to all manner of people according to law, without fear or favour, affection or ill-will.”
³ Substituted for the words "Chief Justice" by the Constitution (Fourth Amendment) Act, 1975 (Act II of 1975), section 32(d).
৪টি শব্দ: ইংরেজি পাঠের শব্দ, আর বাংলা পাঠে তার প্রতিশব্দ।
উৎসের সঙ্গে পাঠ মেলানো হয়েছে: ১৫ অক্টোবর, ২০২৬। উৎস: bdlaws (Laws of Bangladesh)