The President
সংবিধানের বাংলা পাঠ ও ইংরেজি অনূদিত পাঠ দুটিই নির্ভরযোগ্য পাঠ। দুটির মধ্যে বিরোধ হলে বাংলা পাঠ প্রাধান্য পায় (অনুচ্ছেদ ১৫৩)।
তৃতীয় তফসিল
[১৪৮ অনুচ্ছেদ]
শপথ ও ঘোষণা
১। রাষ্ট্রপতি।–¹[স্পীকার] কর্তৃক নিম্নলিখিত ফরমে শপথ (বা ঘোষণা)-পাঠ পরিচালিত হইবে:
"আমি,....................................................................................., সশ্রদ্ধচিত্তে শপথ (বা দৃঢ়ভাবে ঘোষণা) করিতেছি যে, আমি আইন-অনুযায়ী বাংলাদেশের রাষ্ট্রপতি-পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব ;
আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব ;
আমি সংবিধানের রক্ষণ, সমর্থন ও নিরাপত্তাবিধান করিব ;
এবং আমি ভীতি বা অনুগ্রহ, অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন-অনুযায়ী যথাবিহীত আচরণ করিব।"
²[ *]
³[ *]
¹ সংবিধান (পঞ্চদশ সংশোধন) আইন, ২০১১ (২০১১ সনের ১৪ নং আইন)-এর ৫৩(ক) ধারাবলে "প্রধান বিচারপতি" শব্দগুলির পরিবর্তে প্রতিস্থাপিত।
² সংবিধান (দ্বাদশ সংশোধন) আইন, ১৯৯১ (১৯৯১ সনের ২৮ নং আইন)-এর ২৪(ক) ধারাবলে "১ক। উপ-রাষ্ট্রপতি" শব্দটি বিলুপ্ত।
³ সংবিধান (পঞ্চদশ সংশোধন) আইন, ২০১১ (২০১১ সনের ১৪ নং আইন)-এর ৫৩(খ) ধারাবলে ফরম ১ক বিলুপ্ত।
THIRD SCHEDULE
[Article 148]
OATHS AND AFFIRMATIONS
1. The President.–An oath (or affirmation) in the following form shall be administered by the ¹[Speaker]—
“I,............,do solemnly swear (or affirm) that I will faithfully discharge the duties of the office of President of Bangladesh according to law :
That I will bear true faith and allegiance to Bangladesh :
That I will preserve, protect and defend the Constitution :
And that I will do right to all manner of people according to law, without fear or favour, affection or ill-will.”
²[ *]
³[ *]
¹ Substituted for the words "Chief Justice" by the Constitution (Fifteenth Amendment) Act, 2011 (Act XIV of 2011), section 48(a).
² [মূলে পাদটীকা-নম্বর ভুলবশত "1"] Form ”1A Vice-President” was omitted by the Constitution (Twelfth Amendment) Act, 1991 (Act XXVIII of 1991). section 24(a).
³ Form IA was omitted by the Constitution (Fifteenth Amendment) Act, 2011 (Act XIV of 2011), section 48(b).
১১টি শব্দ: ইংরেজি পাঠের শব্দ, আর বাংলা পাঠে তার প্রতিশব্দ।
উৎসের সঙ্গে পাঠ মেলানো হয়েছে: ১৫ অক্টোবর, ২০২৬। উৎস: bdlaws (Laws of Bangladesh)