Transitional and temporary provisions
সংবিধানের বাংলা পাঠ ও ইংরেজি অনূদিত পাঠ দুটিই নির্ভরযোগ্য পাঠ। দুটির মধ্যে বিরোধ হলে বাংলা পাঠ প্রাধান্য পায় (অনুচ্ছেদ ১৫৩)।
চতুর্থ তফসিল
¹[১৫০(১) অনুচ্ছেদ]
ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানাবলী
গণপরিষদ ভঙ্গকরণ
১। প্রজাতন্ত্রের জন্য সংবিধান-রচনার যে দায়িত্বভার এই গণপরিষদের উপর ন্যস্ত ছিল, তাহা পালিত হওয়ায় এই সংবিধান-প্রবর্তনের সঙ্গে সঙ্গে গণপরিষদ ভাঙ্গিয়া যাইবে।
প্রথম নির্বাচন
২। (১) এই সংবিধান-প্রবর্তনের পর যথাশীঘ্র সম্ভব সংসদ-সদস্য নির্বাচনের জন্য প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হইবে এবং এই উদ্দেশ্যসাধনকল্পে ১৯৭২ সালের বাংলাদেশ ভোটার-তালিকা আদেশ (১৯৭২ সালের পি.ও. নং ১০৪)-এর অধীন প্রস্তুত ভোটার-তালিকা এই সংবিধানের ১১৯ অনুচ্ছেদ-অনুযায়ী প্রস্তুত ভোটার-তালিকা বলিয়া গণ্য হইবে।
(২) সংসদ-সদস্যদের প্রথম নির্বাচনের উদ্দেশ্যসাধনকল্পে ১৯৭০ সালে প্রকাশিত ও পূর্বতন প্রাদেশিক পরিষদ গঠনের উদ্দেশ্যে চিহ্নিত নির্বাচনী এলাকাসমূহের সীমানা এই সংবিধানের ১১৯ অনুচ্ছেদের অধীন চিহ্নিত সীমানা বলিয়া গণ্য হইবে এবং নির্বাচন কমিশন-প্রয়োজনবোধে যে কোন নির্বাচনী এলাকার নাম কিংবা তাহার অন্তর্ভুক্ত মহকুমা বা থানার নাম পরিবর্তন করিয়া-সরকারী বিজ্ঞপ্তি-দ্বারা অনুরূপ নির্বাচনী এলাকাসমূহের তালিকা প্রকাশ করিবেন ;
তবে শর্ত থাকে যে, এই সংবিধানের ৬৫ অনুচ্ছেদের (৩) দফায় উল্লিখিত মহিলা-সদস্যদের আসন সম্পর্কিত বিধানাবলী কার্যকর করিবার জন্য আইনের দ্বারা বিধান করা যাইবে।
ধারাবাহিকতা-রক্ষা ও অন্তর্বর্তী ব্যবস্থাবলী
৩। (১) ১৯৭১ সালের ২৬শে মার্চ হইতে এই সংবিধান-প্রবর্তনের তারিখের মধ্যে প্রণীত বা প্রণীত বলিয়া বিবেচিত সকল আইন, স্বাধীনতার ঘোষণাপত্র বা যে কোন আইন হইতে আহরিত বা আহরিত বলিয়া বিবেচিত কর্তৃত্বের অধীন অনুরূপ মেয়াদের মধ্যে প্রযুক্ত সকল ক্ষমতা বা কৃত সকল কার্য এতদ্বারা অনুমোদিত ও সমর্থিত হইল এবং তাহা আইনানুযায়ী যথার্থভাবে প্রণীত, প্রযুক্ত ও কৃত হইয়াছে বলিয়া ঘোষিত হইল।
(২) ১৯৭২ সালের বাংলাদেশ অস্থায়ী সংবিধান আদেশ বাতিল হইয়া যাওয়া সত্ত্বেও এই সংবিধানের বিধানাবলী অনুসারে সংসদ যেদিন প্রথমবার মিলিত হইবে, সেইদিন পর্যন্ত এই সংবিধান-প্রবর্তনের তারিখের অব্যবহিত পূর্বে প্রজাতন্ত্রের আইন-প্রণয়নগত ও নির্বাহী ক্ষমতা (প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে রাষ্ট্রপতি কর্তৃক আদেশের দ্বারা আইন-প্রণয়নের ক্ষমতাসহ) যেরূপে প্রযুক্ত হইয়াছে, তাহা সেইরূপে প্রযুক্ত হইতে থাকিবে।
(৩) এই সংবিধানের যে বিধান সংসদের উপর আইন-প্রণয়নের ক্ষমতা ও দায়িত্ব অর্পণ করিয়াছে, উপরি-উক্ত পদ্ধতিতে সংসদ প্রথমবার মিলিত না হওয়া পর্যন্ত সেই বিধান রাষ্ট্রপতিকে আদেশের দ্বারা আইন-প্রণয়নের ক্ষমতা ও দায়িত্ব অর্পণ করিয়াছে বলিয়া বিবেচিত হইবে এবং এই অনুচ্ছেদের অধীন প্রণীত কোন আদেশ এইরূপে সক্রিয় হইবে, যেন তাহার বিধানাবলী সংসদ কর্তৃক বিধিবদ্ধ হইয়াছে।
¹[ *]
রাষ্ট্রপতি
৪। (১) এই সংবিধানের ৪৮ অনুচ্ছেদের অধীন রাষ্ট্রপতি-পদে নির্বাচিত কোন ব্যক্তি কার্যভার গ্রহণ না করা পর্যন্ত এই সংবিধান-প্রবর্তনের অব্যবহিত পূর্বে যিনি রাষ্ট্রপতি-পদে অধিষ্ঠিত ছিলেন, তিনি উক্ত পদে বহাল থাকিবেন, যেন তিনি এই সংবিধানের অধীন রাষ্ট্রপতি-পদে নির্বাচিত হইয়াছেন ;
তবে শর্ত থাকে যে, বর্তমান অনুচ্ছেদের অধীন পদাধিষ্ঠান এই সংবিধানের ৫০ অনুচ্ছেদের (২) দফার উদ্দেশ্যসাধনকল্পে গণ্য হইবে না।
(২) এই সংবিধানের ৭৪ অনুচ্ছেদের (১) দফা-অনুযায়ী স্পীকার ও ডেপুটি স্পীকার নির্বাচিত না হওয়া পর্যন্ত এই সংবিধান-প্রবর্তনের অব্যবহিত পূর্বে যাঁহারা গণপরিষদের স্পীকার ও ডেপুটি স্পীকার-পদে অধিষ্ঠিত ছিলেন, সংসদ গঠিত না হওয়া সত্ত্বেও তাঁহারা স্ব স্ব পদে বহাল রহিয়াছেন বলিয়া গণ্য হইবে।
প্রধানমন্ত্রী ও অন্যান্য মন্ত্রী
৫। এই সংবিধানের অধীন প্রথম সাধারণ নির্বাচনের পর এই সংবিধানের ৫৬ অনুচ্ছেদের অধীন প্রধানমন্ত্রী নিযুক্ত না হওয়া পর্যন্ত এবং তিনি কার্যভার গ্রহণ না করা পর্যন্ত এই সংবিধান-প্রবর্তনের তারিখের অব্যবহিত পূর্বে যিনি প্রধানমন্ত্রীর পদে অধিষ্ঠিত ছিলেন, তিনি উক্ত পদে এবং উক্ত তারিখের অব্যবহিত পূর্বে যাঁহারা মন্ত্রী-পদে অধিষ্ঠিত ছিলেন, প্রধানমন্ত্রী ভিন্নরূপ নির্দেশ না দিলে তাঁহারা সেই সকল পদে বহাল থাকিবেন, যেন এই সংবিধানের অধীন তাঁহারা স্ব স্ব পদে নিযুক্ত হইয়াছেন; তবে এই সংবিধানের ৫৬ অনুচ্ছেদের কোন কিছুই প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে অন্যান্য মন্ত্রী-নিয়োগে নিবৃত্ত করিবে না।
বিচারবিভাগ
৬। (১) ১৯৭২ সালের অস্থায়ী সংবিধান আদেশের দ্বারা গঠিত হাইকোর্টের প্রধান বিচারপতি-পদে যিনি এবং অন্যান্য বিচারক-পদে যাঁহারা এই সংবিধান-প্রবর্তনের তারিখের অব্যবহিত পূর্বে অধিষ্ঠিত ছিলেন, তাঁহারা উক্ত তারিখ হইতে স্ব স্ব পদে বহাল থাকিবেন, যেন তাঁহারা এই সংবিধানের ৯৫ অনুচ্ছেদের অধীন ক্ষেত্রমত প্রধান বিচারপতি বা বিচারক-পদে নিযুক্ত হইয়াছেন।
(২) এই সংবিধান-প্রবর্তনের কালে যাঁহারা এই অনুচ্ছেদের (১) উপ-অনুচ্ছেদ-অনুসারে বিচারক-পদে (প্রধান বিচারপতি ব্যতীত) অধিষ্ঠিত রহিয়াছেন, তাঁহারা হাইকোর্ট বিভাগে নিযুক্ত হইয়াছেন বলিয়া গণ্য হইবেন এবং এই সংবিধানের ৯৪ অনুচ্ছেদ-অনুযায়ী আপীল বিভাগে নিয়োগদান করা হইবে।
(৩) এই অনুচ্ছেদের (৪) উপ-অনুচ্ছেদে উল্লিখিত আইনগত কার্যধারা ব্যতীত এই সংবিধান-প্রবর্তনের তারিখের অব্যবহিত পূর্বে হাইকোর্টের যে সকল আইনগত কার্যধারা মীমাংসাধীন ছিল, তাহা হাইকোর্ট বিভাগে স্থানান্তরিত হইবে ও উক্ত বিভাগে মীমাংসাধীন বলিয়া গণ্য হইবে এবং এই সংবিধান-প্রবর্তনের পূর্বে প্রদত্ত হাইকোর্টের কোন রায় বা আদেশ হাইকোর্ট বিভাগের দ্বারা প্রদত্ত বা কৃত রায় বা আদেশের ক্ষমতা ও কার্যকরতা লাভ করিবে।
(৪) যে সকল আইনগত কার্যধারা এই সংবিধান-প্রবর্তনের তারিখের অব্যবহিত পূর্বে হাইকোর্টের আপীল বিভাগে মীমাংসাধীন ছিল, এই সংবিধান-প্রবর্তন হইতে ঐ সকল কার্যধারা নিষ্পত্তির জন্য আপীল বিভাগে স্থানান্তরিত হইবে এবং এই সংবিধান-প্রবর্তনের পূর্বে হাইকোর্টের আপীল বিভাগ কর্তৃক প্রদত্ত বা কৃত যে কোন রায় বা আদেশ এইরূপ ক্ষমতা ও সক্রিয়তা লাভ করিবে, যেন তাহা আপীল বিভাগের দ্বারা প্রদত্ত বা কৃত হইয়াছে।
(৫) এই সংবিধানের বিধানাবলী এবং অন্য কোন আইন-সাপেক্ষে
(ক) যে সকল আদি, আপীল ও অন্যান্য এখতিয়ার ১৯৭২ সালের বাংলাদেশ অস্থায়ী সংবিধান আদেশ-দ্বারা গঠিত হাইকোর্টের উপর ন্যস্ত ও উক্ত হাইকোর্ট কর্তৃক প্রয়োগযোগ্য করা হইয়াছিল (হাইকোর্টের আপীল বিভাগের উপর ন্যস্ত এখতিয়ার ব্যতীত), এই সংবিধান-প্রবর্তন হইতে অনুরূপ এখতিয়ার হাইকোর্ট বিভাগের উপর ন্যস্ত ও উক্ত বিভাগ কর্তৃক প্রয়োগযোগ্য হইবে।
(খ) এই সংবিধান-প্রবর্তনের অব্যবহিত পূর্বে এখতিয়ার ও কার্যক্ষমতা-প্রয়োগরত সকল দেওয়ানী, ফৌজদারী ও রাজস্ব আদালত ও ট্রাইব্যুনাল এই সংবিধান-প্রবর্তন হইতে স্ব স্ব এখতিয়ার ও কার্যক্ষমতা প্রয়োগ করিতে থাকিবেন এবং যাঁহারা অনুরূপ আদালত ও ট্রাইব্যুনাল-সমূহের বিভিন্ন পদে অধিষ্ঠিত ছিলেন, তাঁহারা স্ব স্ব পদে বহাল থাকিবেন।
(৬) অধস্তন আদালত সম্পর্কিত এই সংবিধানের ষষ্ঠ ভাগের ২য় পরিচ্ছেদের বিধানাবলী যথাশীঘ্র সম্ভব বাস্তবায়িত করা হইবে এবং তাহা বাস্তবায়িত না হওয়া পর্যন্ত উক্ত পরিচ্ছেদে বর্ণিত বিষয়াদি এই সংবিধান-প্রবর্তনের অব্যবহিত পূর্বে যেরূপ নিয়ন্ত্রিত হইত, আইনের দ্বারা প্রণীত যে কোন বিধান-সাপেক্ষে তাহা সেইরূপে নিয়ন্ত্রিত হইতে থাকিবে।
(৭) এই অনুচ্ছেদের কোন কিছুই কার্যধারা বাতিল হওয়া সম্পর্কে কোন প্রচলিত আইনের কার্যকরতাকে প্রভাবিত করিবে না।
আপীলের অধিকার
৭। বাংলাদেশের রাষ্ট্রীয় সীমানায় কার্যরত কোন হাইকোর্ট (১৯৭২ সালের বাংলাদেশ হাইকোর্ট (সংশোধনী) আদেশের (১৯৭২ সালের পি.ও. নং ৯১) অধীন গঠিত আপীল বিভাগ ব্যতীত) কর্তৃক ১৯৭১ সালের মার্চ মাসের প্রথম দিবস হইতে প্রদত্ত, কৃত বা ঘোষিত যে কোন রায়, ডিক্রী, আদেশ বা দন্ডের বিরুদ্ধে সময়গত যে কোন বাধা সত্ত্বেও সুপ্রীম কোর্টের আপীল বিভাগে আপীল করা যাইবে ;
তবে শর্ত থাকে যে, এই সংবিধানের ১০৩ অনুচ্ছেদ হাইকোর্ট বিভাগ হইতে আপীলের ক্ষেত্রে যেমন প্রযোজ্য হয়, উপরি-উক্ত যে কোন আপীলের ক্ষেত্রে তাহা সেইরূপ প্রযোজ্য হইবে ;
তবে আরও শর্ত থাকে যে, এই সংবিধান-প্রবর্তনের তারিখ হইতে নব্বই দিনের মেয়াদ উত্তীর্ণ হইলে অনুরূপ কোন আপীল করা যাইবে না।
নির্বাচন কমিশন
৮। (১) এই সংবিধান-প্রবর্তনের তারিখের অব্যবহিত পূর্বে কর্মরত নির্বাচন কমিশন উক্ত তারিখ হইতে এই সংবিধানের দ্বারা প্রতিষ্ঠিত নির্বাচন কমিশন বলিয়া গণ্য হইবেন।
(২) এই সংবিধান-প্রবর্তনের তারিখের অব্যবহিত পূর্বে যিনি প্রধান নির্বাচন কমিশনারের পদে এবং যাঁহারা নির্বাচন কমিশনারের পদে অধিষ্ঠিত ছিলেন, উক্ত তারিখ হইতে তাঁহারা স্ব স্ব পদে বহাল থাকিবেন, যেন তাঁহারা এই সংবিধানের অধীন অনুরূপ পদে নিযুক্ত হইয়াছেন।
সরকারী কর্ম কমিশন
৯। (১) এই সংবিধান-প্রবর্তনের তারিখের অব্যবহিত পূর্বে কর্মরত সরকারী কর্ম কমিশনসমূহ উক্ত তারিখ হইতে এই সংবিধানের অধীন প্রতিষ্ঠিত সরকারী কর্ম কমিশন বলিয়া গণ্য হইবেন।
(২) এই সংবিধান-প্রবর্তনের তারিখের অব্যবহিত পূর্বে যিনি কোন সরকারী কর্ম কমিশনের সভাপতি বা অন্য কোন সদস্যের পদে অধিষ্ঠিত ছিলেন, উক্ত তারিখ হইতে তিনি স্বীয় পদে বহাল থাকিবেন, যেন তিনি এই সংবিধানের অধীন অনুরূপ পদে নিযুক্ত হইয়াছেন।
সরকারী কর্ম
১০। (১) এই সংবিধান ও যে কোন আইনের বিধান-সাপেক্ষে
(ক) এই সংবিধান-প্রবর্তনের তারিখের অব্যবহিত পূর্বে প্রজাতন্ত্রের কর্মে রত যে কোন ব্যক্তি উক্ত তারিখ হইতে স্বীয় কর্মে বহাল থাকিবেন এবং এই সংবিধান-প্রবর্তনের তারিখের অব্যবহিত পূর্বে তাঁহার ক্ষেত্রে কর্মের যে শর্তাবলী প্রয়োগযোগ্য ছিল, তাহা অপরিবর্তিত থাকিবে;
(খ) এই সংবিধান-প্রবর্তনের অব্যবহিত পূর্বে বাংলাদেশের রাষ্ট্রীয় সীমানায় দায়িত্বপালনরত সকল বিচারবিভাগীয়, নির্বাহী ও মন্ত্রণালয়ের কর্তৃপক্ষ ও কর্মচারী এই সংবিধান-প্রবর্তন হইতে স্ব স্ব দায়িত্বপালন করিতে থাকিবেন।
(২) এই অনুচ্ছেদের (১) উপ-অনুচ্ছেদের কোন কিছুই
(ক) ১৯৭২ সালের বাংলাদেশ সরকার (কর্মবিভাগসমূহ) আদেশের (১৯৭২ সালের পি.ও. নং ৯) কিংবা ১৯৭২ সালের বাংলাদেশ সরকার (সার্ভিসেস স্ক্রীনিং) আদেশের (১৯৭২ সালের পি.ও. নং ৬৭) অব্যাহত প্রয়োগে বাধাপ্রধান করিবে না ; অথবা
(খ) এই সংবিধান-প্রবর্তনের পূর্বে কোন সময়ে প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত ব্যক্তিদের কিংবা এই অনুচ্ছেদের বিধানাবলী-অনুযায়ী প্রজাতন্ত্রের কর্মে বহাল ব্যক্তিদের কর্মের শর্তাবলী (পারিশ্রমিক, ছুটি, অবসর-ভাতার অধিকার ও শৃঙ্খলামূলক বিষয়াদি সংক্রান্ত অধিকারসহ) পরিবর্তন বা বাতিল করিয়া আইন-প্রণয়ন করা হইতে বিরত করিবে না।
পদে বহাল থাকার জন্য শপথ
১১। এই সংবিধানের তৃতীয় তফসিলে যে সকল পদের জন্য শপথ বা ঘোষণা-পাঠের ফরম নির্ধারিত হইয়াছে, সেই সকল পদে এই তফসিলের অধীন বহাল থাকিবেন, এমন যে কোন ব্যক্তি এই সংবিধান-প্রবর্তনের পর যথাশীঘ্র সম্ভব যথাযথ ব্যক্তির সম্মুখে অনুরূপ ফরমে শপথ বা ঘোষণা পাঠ করিবেন ও শপথপত্রে বা ঘোষণাপত্রে স্বাক্ষরদান করিবেন।
স্থানীয় শাসন
¹[১২। এই সংবিধানের ৫৯ অনুচ্ছেদে উল্লিখিত স্থানীয় শাসন-সংক্রান্ত প্রতিষ্ঠানসমূহ গঠনের জন্য নির্বাচন অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত এই সংবিধান প্রবর্তনের অব্যবহিত পূর্বে প্রজাতন্ত্রের বিভিন্ন প্রশাসনিক এককাংশে প্রচলিত প্রশাসনিক ব্যবস্থা আইনের দ্বারা প্রণীত পরিবর্তন-সাপেক্ষে অব্যাহত থাকিবে।]
করারোপ
১৩। এই সংবিধান-প্রবর্তনের অব্যবহিত পূর্বে বাংলাদেশে বলবৎ যে কোন আইনের অধীন আরোপিত সকল কর ও ফি অব্যাহত থাকিবে, তবে আইনের দ্বারা তাহার তারতম্য বা তাহা রহিত করা যাইতে পারিবে।
অন্তর্বর্তী আর্থিক ব্যবস্থাসমূহ
১৪। সংসদ অন্যরূপ সিদ্ধান্ত গ্রহণ না করা পর্যন্ত এই সংবিধান-প্রবর্তনের কালে চলতি অর্থ-বৎসরের ক্ষেত্রে এই সংবিধানের ৮৭, ৮৯, ৯০ ও ৯১ অনুচ্ছেদসমূহের বিধানাবলী কার্যকর হইবে না এবং সংযুক্ত তহবিল বা প্রজাতন্ত্রের সরকারী হিসাব হইতে যে ব্যয় করা হইয়াছে, তাহা বৈধভাবে ব্যয় করা হইয়াছে বলিয়া গণ্য হইবে;
তবে শর্ত থাকে যে, রাষ্ট্রপতি যথাশীঘ্র সম্ভব তাঁহার স্বাক্ষর-দ্বারা প্রমাণীকৃত অনুরূপ সকল ব্যয়ের একটি বিবৃতি সংসদে উপস্থাপনের ব্যবস্থা করিবেন।
অতীত হিসাবের নিরীক্ষা
১৫। এই সংবিধান-প্রবর্তনের কালে চলতি অর্থ-বৎসর ও তাহার পূর্ববর্তী বৎসরগুলির হিসাব সম্পর্কে এই সংবিধানের অধীন মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রকের ক্ষমতাসমূহ প্রয়োগযোগ্য হইবে এবং মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক অনুরূপ হিসাব সম্পর্কে রাষ্ট্রপতির নিকট যে রিপোর্ট পেশ করিবেন, রাষ্ট্রপতি তাহা সংসদে উপস্থাপনের ব্যবস্থা করিবেন।
সরকারের সম্পত্তি, পরিসম্পৎ, স্বত্ব, দায়-দায়িত্ব ও বাধ্যবাধকতা
১৬। (১) এই সংবিধান-প্রবর্তনের অব্যবহিত পূর্বে যে সকল সম্পত্তি, পরিসম্পৎ বা স্বত্ব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কিংবা উক্ত সরকারের পক্ষে কোন ব্যক্তি বা কর্তৃপক্ষের উপর ন্যস্ত ছিল, তাহা প্রজাতন্ত্রের উপর ন্যস্ত হইবে।
(২) এই সংবিধান-প্রবর্তনের অব্যবহিত পূর্বে প্রজাতন্ত্রের সরকারের যে সকল দায়-দায়িত্ব ও বাধ্যবাধকতা ছিল, তাহা প্রজাতন্ত্রের দায়-দায়িত্ব ও বাধ্যবাধকতা রূপে অব্যাহত থাকিবে।
(৩) বাংলাদেশের রাষ্ট্রীয় সীমানায় কখনও কার্যরত কোন সরকারের কোন দায়-দায়িত্ব বা বাধ্যবাধকতা প্রজাতন্ত্রের সরকার স্পষ্টরূপে গ্রহণ না করিলে তাহা প্রজাতন্ত্রের দায়-দায়িত্ব বা বাধ্যবাধকতা নহে কিংবা হইবে না।
আইনের উপযোগীকরণ ও অসুবিধা দূরীকরণ
১৭। (১) বাংলাদেশে বলবৎ যে কোন আইনের বিধানাবলীকে এই সংবিধানের বিধানাবলীর সহিত সামঞ্জস্যপূর্ণ করিবার উদ্দেশ্যে এই সংবিধান-প্রবর্তনের দুই বৎসরের মধ্যে রাষ্ট্রপতি আদেশের দ্বারা সংশোধনী বা রহিতকরণের মাধ্যমে অনুরূপ বিধানাবলীর প্রয়োগ সংশোধন বা রহিত করিতে পারিবেন এবং অনুরূপভাবে প্রণীত যে কোন আদেশ ভূতাপেক্ষ তারিখ হইতে কার্যকর হইতে পারিবে।
(২) এই সংবিধান-প্রবর্তনের পূর্বে প্রচলিত অস্থায়ী সাংবিধানিক ব্যবস্থা হইতে এই সংবিধানের বিধানাবলীতে উত্তরণের জন্য উদ্ভূত যে কোন অসুবিধা দূরীকরণের উদ্দেশ্যে রাষ্ট্রপতি আদেশের দ্বারা নির্দেশ দান করিতে পারিবেন যে, অনুরূপ আদেশে নির্ধারিত মেয়াদের জন্য তাঁহার বিবেচনায় যেরূপ আবশ্যক বা সমীচীন হইবে, সেইরূপ পরিবর্তন, সংযোজন বা পরিবর্জনের মাধ্যমে গৃহীত উপযোগীকরণ-সাপেক্ষে এই সংবিধান কার্যকর হইবে;
তবে শর্ত থাকে যে, এই সংবিধানের অধীন গঠিত সংসদের প্রথম বৈঠকের পর অনুরূপ কোন আদেশ জারী করা হইবে না।
(৩) এই সংবিধানের অন্য কোন বিধান সত্ত্বেও এই অনুচ্ছেদের অধীন প্রত্যেকটি আদেশ সংসদে উপস্থিত করা হইবে এবং সংসদের আইন-দ্বারা তাহা সংশোধিত বা রহিত হইতে পারিবে।
¹[ *]
¹ সংবিধান (পঞ্চদশ সংশোধন) আইন, ২০১১ (২০১১ সনের ১৪ নং আইন)-এর ৫৪(ক) ধারাবলে "১৫০ অনুচ্ছেদ" সংখ্যা ও শব্দের পরিবর্তে প্রতিস্থাপিত।
¹ অনুচ্ছেদ ৩ক সংবিধান (পঞ্চদশ সংশোধন) আইন, ২০১১ (২০১১ সনের ১৪ নং আইন)-এর ৫৪(গ) ধারাবলে বিলুপ্ত।
¹ সংবিধান (পঞ্চদশ সংশোধন) আইন, ২০১১ (২০১১ সনের ১৪ নং আইন)-এর ৫৪(খ) ধারাবলে ১২ অনুচ্ছেদের পরিবর্তে প্রতিস্থাপিত।
¹ অনুচ্ছেদ ১৮, ১৯, ২০, ২১, ২২ এবং ২৩, সংবিধান (পঞ্চদশ সংশোধন) আইন, ২০১১ (২০১১ সনের ১৪ নং আইন)-এর ৫৪(গ) ধারাবলে বিলুপ্ত।
FOURTH SCHEDULE
¹[Article 150(1)]
Transitional and temporary provisions
Dissolution of Constituent Assembly
1. Upon the commencement of this Constitution, the Constituent Assembly having discharged its responsibility of framing a Constitution for the Republic, shall stand dissolved.
First elections
2. (1) The first general election of members of Parliament shall be held as soon as possible after the commencement of this Constitution and for this purpose the electoral rolls prepared under the Bangladesh Electoral Rolls Order 1972 (P. 0. No. 104 of 1972) shall be deemed to be the electoral rolls prepared in accordance with article 119.
(2) For the purpose of the first general election of members of Parliament, the delimitation of constituencies made for the purpose of elections to constitute the erstwhile Provincial Assembly, and published in 1970, shall be deemed to be made under article 119, and the Election Commission shall, after incorporating such changes, as it may consider necessary, in the nomenclature of any constituency or any sub-division or thana included therein, publish, by public notification, the list of such constituencies :
Provided that provision may be made by law to give effect to the provisions relating to seats for women members referred to in clause (3) of article 65.
Provisions for maintaining continuity and interim arrangements
3. (1) All laws made or purported to have been made in the period between the 26th day of March, 1971 and the commencement of this Constitution, all powers exercised and all things done during that period, under authority derived or purported to have been derived from the Proclamation of Independence or any law, are hereby ratified and confirmed and are declared to have been duly made, exercised and done according to law.
(2) Until the day upon which Parliament first meets pursuant to the provisions of this Constitution, the executive and legislative powers of the Republic (including the power of the President, on the advice of the Prime Minister, to legislate by order) shall, notwithstanding the repeal of the Provisional Constitution of Bangladesh Order 1972, be exercised in all respects in the manner in which, immediately before the commencement of this Constitution, they have been exercised.
(3) Any provision of this Constitution enabling or requiring Parliament to legislate shall, until the day upon which Parliament first meets as aforesaid, be construed as enabling the President to legislate by order, and any order made under this paragraph shall have effect as if the provisions thereof had been enacted by Parliament.
¹[ *]
President
4. (1) The person holding office as President of Bangladesh immediately before the commencement of this Constitution shall hold office as President, as if elected to that office under this Constitution, until a person elected as President under article 48 enters upon office :
Provided that the holding of office under this paragraph shall not be taken into account for the purposes of clause (2) of article 50.
(2) The persons holding office as Speaker and Deputy Speaker of the Constituent Assembly immediately before the commencement of this Constitution shall, notwithstanding that Parliament has not yet been Constituted, be deemed to hold office respectively as Speaker and Deputy Speaker until an election to each of those offices is made under clause (1) of article 74.
Prime Minister and other Ministers
5. The person holding office as Prime Minister, immediately before the date of the commencement of this Constitution shall, until his successor appointed under article 56 after the first general election held under this Constitution enters upon office, hold office as Prime Minister as if appointed to that office under this Constitution, and the persons holding offices as Ministers immediately before that date shall continue to hold office as Ministers until the Prime Minister otherwise directs, and nothing in article 56 shall prevent the appointment of other Ministers on the advice of the Prime Minister.
Judiciary
6. (1) The person holding office as Chief Justice immediately before the date of the commencement of this Constitution and every person who then held office as judge of the High Court constituted by the Provisional Constitution of Bangladesh Order 1972, shall as from that date hold office as if appointed under article 95 as Chief Justice or, as the case may be, as judge.
(2) The persons (other than the Chief Justice) holding office as judges pursuant to sub-paragraph (1) of this paragraph shall at the commencement of this Constitution be deemed to have been appointed to the High Court Division, and appointments to the Appellate Division shall be made in accordance with article 94.
(3) All legal proceedings pending in the High Court immediately before the commencement of this Constitution (other than those referred to in sub-paragraph (4) of this paragraph) shall be transferred to, and be deemed to be pending before the High Court Division for determination, and any judgment or order of the High Court delivered or made before the commencement of this Constitution shall have the same force and effect as if it had been delivered or made by the High Court Division.
(4) All legal proceedings pending before the Appellate Division of the High Court immediately before the commencement of this Constitution shall be transferred to the Appellate Division for determination and any judgment or order of the former division delivered or made before the commencement of this Constitution shall have the same force and effect as if it had been delivered or made by the Appellate Division.
(5) Subject to the provisions of this Constitution and of any other law–
(a) all original, appellate and other jurisdiction which was vested in the High Court constituted by the Provisional Constitution of Bangladesh Order 1972 (other than jurisdiction vested in the Appellate Division of that Court) shall from the commencement of this Constitution, vest in and be exercised by the High Court Division ;
(b) all civil, criminal and revenue courts and tribunals exercising jurisdiction and functions immediately before the commencement of this Constitution shall continue to exercise their respective jurisdictions and functions, and all persons holding office in such courts and tribunals shall continue to hold their respective offices.
(6) The provisions of Chapter II of Part VI (which relate to subordinate courts) shall be implemented as soon as is practicable, and until such implementation the matters provided for in that Chapter shall (subject to any other provision made by law) be regulated in the manner in which they were regulated immediately before the commencement of this Constitution.
(7) Nothing in this paragraph shall affect the operation of any existing law relating to the abatement of proceedings.
¹[ *]
Interim rights of appeal
7. An appeal to the Appellate Division of the Supreme Court shall lie, notwithstanding any limitation as to time, against any judgment, decree, order or sentence delivered, issued or pronounced since the 1st day of March, 1971 by any High Court (but excluding the Appellate Division constituted by the High Court of Bangladesh (Amendment) Order (P.O. No. 91 of 1972) functioning in the territory of Bangladesh :
Provided that article 103 shall apply in respect of any such appeal as it applies in respect of appeals from the High Court Division :
Provided further that no appeal under this article shall be lodged after the expiration of the period of ninety days from the commencement of this Constitution.
Election Commission
8. (1) The Election commission existing immediately before the date of commencement of this Constitution, shall, as from that date, be deemed to be the Election Commission established by this Constitution.
(2) The person holding office as Chief Election Commissioner, and every person holding office as Election Commissioner, immediately before the date of the commencement of this Constitution, shall, as from that date, hold office as if appointed to such office under this Constitution.
Public service commission
9. (1) The public service commissions existing immediately before the date of the commencement of this Constitution, shall, as from that date, be deemed to be public service commissions established under this Constitution.
(2) Every person holding office as chairman or other member of a public service commission immediately before the date of the commencement of this Constitution, shall, as from that date, hold office as if appointed to that office under this Constitution.
Public service
10. (1) Subject to this Constitution and to any other law–
(a) any person who immediately before the commencement of this Constitution was in the service of the Republic shall continue in that service on the same terms and conditions as were applicable to him immediately before such commencement ;
(b) all authorities and all officers, judicial, executive and ministerial throughout Bangladesh exercising functions immediately before the commencement of this Constitution, shall, as from such commencement, continue to exercise their respective functions.
(2) Nothing in sub-paragraph (1) of this paragraph shall–
(a) derogate from the continued operation of the Government of Bangladesh (Services) Order 1972 (P.O. No. 9 of 1972), or the Government of Bangladesh (Services Screening) Order 1972 (P.O. No. 67 of 1972) ; or
(b) prevent the making of any law varying or revoking the conditions of service (including remuneration, leave, pension rights and rights relating to disciplinary matters) of persons employed at any time before the commencement of this Constitution or of persons continuing in the service of the Republic under the provisions of this paragraph.
Oaths for continuance in office
11. Any person who, under this Schedule, is continued in an office in respect of which a form of oath or affirmation is set out in the Third Schedule shall, as soon as practicable after the commencement of this Constitution, make and subscribe before the appropriate person an oath or affirmation in that form.
Local Government
¹[12. Until elections are held to constitute the local government bodies referred to in article 59, the administrative arrangements existing in the different administrative units of the Republic immediately before the commencement of this Constitution shall continue, subject to such changes as may be made by law.]
Taxation
13. All taxes and fees imposed under any law in force in Bangladesh immediately before the commencement of this Constitution shall continue to be imposed but may be varied or abolished by law.
Interim financial arrangements
14. Unless Parliament otherwise resolves, the provisions of articles 87, 89, 90 and 91 of this Constitution shall not have effect in respect of the financial year current at the commencement of this Constitution, and expenditure defrayed during that year out of the Consolidated Fund or the Public Account of the Republic shall be deemed to have been validly incurred :
Provided that the President shall, as soon as is practicable, cause a statement of all such expenditure, authenticated by his signature, to be laid before Parliament.
Audit of past accounts
15. The powers of the Comptroller and Auditor-General under this Constitution shall apply in respect of all accounts relating to the financial year current at the commencement of this Constitution and to earlier years, and the reports of the Comptroller and Auditor-General relating to such accounts shall be submitted to the President who shall cause them to be laid before Parliament.
Property, assets, rights, liabilities and obligations of the Government
16. (1) All property, assets and rights which immediately before the commencement of this Constitution were vested in the Government of the People's Republic of Bangladesh or any person or authority on its behalf shall vest in the Republic.
(2) All liabilities and obligations of the Government of the Republic as they existed immediately before the commencement of this Constitution shall continue to be the liabilities and obligations of the Republic.
(3) No liability or obligation of any other government which at any time functioned in the territory of Bangladesh is or shall be a liabilitiy or obligation of the Republic unless it is expressly accepted by the Government of the Republic.
Adaptation of laws and removal of difficulties
17. (1) For the purpose of bringing the provisions of any law in force in Bangladesh into conformity with this Constitution the President may, within the period of two years from the commencement of this Constitution, by order, amend or suspend the operation of such provisions and any order so made may have retrospective effect.
(2) The President may, for the purpose of removing any difficulties in relation to the transition from the provisional constitutional arrangements existing before the commencement of this Constitution to the arrangements under this Constitution by order, direct that this Constitution shall, during such period as may be specified in the order, have effect subject to such adaptations, whether by way of modification, addition or omission, as he may deem necessary or expedient :
Provided that no such order shall be made after the first meeting of the Parliament constituted under this Constitution.
(3) Every order made under this paragraph shall have effect notwithstanding any other provision of this Constitution, shall be laid before Parliament, and may be amended or revoked by Act of Parliament.
¹[ *]
¹ Substituted by the Constitution (Fifteenth Amendment) Act, 2011 (Act XIV of 2011), section 49(a).
¹ Paragraph 3A was Omitted by the Constitution (Fifteenth Amendment) Act, 2011 (Act XIV of 2011), section 49(c),
¹ paragraphs 6A and 6B were omitted by the Constitution (Fifteenth Amendment) Act, 2011 (Act XIV of 2011), section 49(c).
¹ Paragraph 12 was Substituted by the Constitution (Fifteenth Amendment) Act, 2011 (Act XIV of 2011), section 49(b).
¹ Paragraphs 18, 19, 20, 21, 22 and 23, were omitted by the Constitution (Fifteenth Amendment) Act, 2011 (Act XIV of 2011), section 49(c).
১৫টি শব্দ: ইংরেজি পাঠের শব্দ, আর বাংলা পাঠে তার প্রতিশব্দ।
উৎসের সঙ্গে পাঠ মেলানো হয়েছে: ১৫ অক্টোবর, ২০২৬। উৎস: bdlaws (Laws of Bangladesh)