Procedure relating to annual financial statement
সংবিধানের বাংলা পাঠ ও ইংরেজি অনূদিত পাঠ দুটিই নির্ভরযোগ্য পাঠ। দুটির মধ্যে বিরোধ হলে বাংলা পাঠ প্রাধান্য পায় (অনুচ্ছেদ ১৫৩)।
৮৯। (১) সংযুক্ত তহবিলের দায়যুক্ত ব্যয়-সম্পর্কিত বার্ষিক আর্থিক বিবৃতির অংশ সংসদে আলোচনা করা হইবে, কিন্তু তাহা ভোটের আওতাভুক্ত হইবে না।
(২) অন্যান্য ব্যয়-সম্পর্কিত বার্ষিক আর্থিক বিবৃতির অংশ মঞ্জুরী-দাবীর আকারে সংসদে উপস্থাপিত হইবে এবং কোন মঞ্জুরী-দাবীতে সম্মতিদানের বা সম্মতিদানে অস্বীকৃতির কিংবা মঞ্জুরী-দাবীতে নির্ধারিত অর্থ হ্রাস-সাপেক্ষে তাহাতে সম্মতিদানের ক্ষমতা সংসদের থাকিবে।
(৩) রাষ্ট্রপতির সুপারিশ ব্যতীত কোন মঞ্জুরী দাবী করা যাইবে না।
89. (1) So much of the annual financial statement as relates to expenditure charged upon the Consolidated Fund may be discussed in, but shall not be submitted to the vote of, Parliament.
(2) So much of the annual financial statement as relates to other expenditure shall be submitted to Parliament in the form of demands for grants, and Parliament shall have power to assent to or to refuse to assent to any demand, or to assent to it subject to a reduction of the amount specified therein.
(3) No demand for a grant shall be made except on the recommendation of the President.
৮টি শব্দ: ইংরেজি পাঠের শব্দ, আর বাংলা পাঠে তার প্রতিশব্দ।
উৎসের সঙ্গে পাঠ মেলানো হয়েছে: ১৫ অক্টোবর, ২০২৬। উৎস: bdlaws (Laws of Bangladesh)