Recommendation for financial measures
সংবিধানের বাংলা পাঠ ও ইংরেজি অনূদিত পাঠ দুটিই নির্ভরযোগ্য পাঠ। দুটির মধ্যে বিরোধ হলে বাংলা পাঠ প্রাধান্য পায় (অনুচ্ছেদ ১৫৩)।
৮২। ⁵³[কোন অর্থ বিল, অথবা সরকারী অর্থ ব্যয়ের প্রশ্ন জড়িত রহিয়াছে এমন কোন বিল] রাষ্ট্রপতির সুপারিশ ব্যতীত সংসদে উত্থাপন করা যাইবে না:
তবে শর্ত থাকে যে,⁵⁴[কোন অর্থ বিলে] কোন কর হ্রাস বা বিলোপের বিধান-সংবলিত কোন সংশোধনী উত্থাপনের জন্য এই অনুচ্ছেদের অধীন সুপারিশের প্রয়োজন হইবে না।
82. No Money Bill, or any Bill which involves expenditure from public moneys, shall be introduced into Parliament except on the recommendation of the President:
Provided that ⁵⁵[in any Money Bill] no recommendation shall be required under this article for the moving of an amendment making provision for the reduction or abolition of any tax.
⁵⁵ The words "in any Money Bill" were inserted by the Constitution (Fifteenth Amendment) Act, 2011 (Act XIV of 2011), section 28.
৯টি শব্দ: ইংরেজি পাঠের শব্দ, আর বাংলা পাঠে তার প্রতিশব্দ।
উৎসের সঙ্গে পাঠ মেলানো হয়েছে: ১৫ অক্টোবর, ২০২৬। উৎস: bdlaws (Laws of Bangladesh)