Rights of Ministers as respects Parliament
সংবিধানের বাংলা পাঠ ও ইংরেজি অনূদিত পাঠ দুটিই নির্ভরযোগ্য পাঠ। দুটির মধ্যে বিরোধ হলে বাংলা পাঠ প্রাধান্য পায় (অনুচ্ছেদ ১৫৩)।
⁴⁶[৭৩ক। (১) প্রত্যেক মন্ত্রী সংসদে বক্তৃতা করিতে এবং অন্যভাবে ইহার কার্যাবলীতে অংশগ্রহণ করিতে অধিকারী হইবেন, তবে যদি তিনি সংসদ-সদস্য না হন, তাহা হইলে তিনি ভোটদান করিতে পারিবেন না ⁴⁷[এবং তিনি কেবল তাঁহার মন্ত্রণালয় সম্পর্কিত বিষয় সম্পর্কে বক্তব্য রাখিতে পারিবেন ।]
(২) এই অনুচ্ছেদে "মন্ত্রী" বলিতে প্রধানমন্ত্রী ⁴⁸[ *], প্রতিমন্ত্রী ও উপ-মন্ত্রী অন্তর্ভুক্ত।]
⁴⁸[73A. (1) Every Minister shall have the right to speak in, and otherwise to take part in the proceedings of, Parliament, but shall not be entitled to vote ⁴⁹[or to speak on any matter not related to his Ministry] unless he is a member of Parliament also.
(2) In this article, “Minister” includes a Prime Minister, ⁵⁰[ *], Minister of State and Deputy Minister.]
⁴⁸ Article 73A was inserted by section 9 of the Constitution (Fourth Amendment) Act, 1975 (Act No. II of 1975)
⁴⁹ The words “or to speak on any matter not related to his Ministry” were inserted by section 7 of the Constitution (Twelfth Amendment) Act, 1991 (Act No. XXVIII of 1991)
⁵⁰ The words “Deputy Prime Minister” were omitted by the Constitution (Twelfth Amendment) Act, 1991 (Act XXVIII of 1991), section 7(b).
১০টি শব্দ: ইংরেজি পাঠের শব্দ, আর বাংলা পাঠে তার প্রতিশব্দ।
উৎসের সঙ্গে পাঠ মেলানো হয়েছে: ১৫ অক্টোবর, ২০২৬। উৎস: bdlaws (Laws of Bangladesh)