Promotion of international peace, security and solidarity
সংবিধানের বাংলা পাঠ ও ইংরেজি অনূদিত পাঠ দুটিই নির্ভরযোগ্য পাঠ। দুটির মধ্যে বিরোধ হলে বাংলা পাঠ প্রাধান্য পায় (অনুচ্ছেদ ১৫৩)।
২৫৷ ¹⁸[*] জাতীয় সার্বভৌমত্ব ও সমতার প্রতি শ্রদ্ধা, অন্যান্য রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা, আন্তর্জাতিক বিরোধের শান্তিপূর্ণ সমাধান এবং আন্তর্জাতিক আইনের ও জাতিসংঘের সনদে বর্ণিত নীতিসমূহের প্রতি শ্রদ্ধা-এই সকল নীতি হইবে রাষ্ট্রের আন্তর্জাতিক সম্পর্কের ভিত্তি এবং এই সকল নীতির ভিত্তিতে রাষ্ট্র
(ক) আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে শক্তিপ্রয়োগ পরিহার এবং সাধারণ ও সম্পূর্ণ নিরস্ত্রীকরণের জন্য চেষ্টা করিবেন;
(খ) প্রত্যেক জাতির স্বাধীন অভিপ্রায় অনুযায়ী পথ ও পন্থার মাধ্যমে অবাধে নিজস্ব সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ব্যবস্থা নির্ধারণ ও গঠনের অধিকার সমর্থন করিবেন; এবং
(গ) সাম্রাজ্যবাদ, ঔপনিবেশিকতাবাদ বা বর্ণবৈষম্যবাদের বিরুদ্ধে বিশ্বের সর্বত্র নিপীড়িত জনগণের ন্যায়সঙ্গত সংগ্রামকে সমর্থন করিবেন৷
¹⁹[*]
25. ²⁰[*] The State shall base its international relations on the principles of respect for national sovereignty and equality, non interference in the internal affairs of other countries, peaceful settlement of international disputes, and respect for international law and the principles enunciated in the United Nations Charter, and on the basis of those principles shall –
(a) strive for the renunciation of the use of force in international relations and for general and complete disarmament;
(b) uphold the right of every people freely to determine and build up its own social, economic and political system by ways and means of its own free choice; and
(c) support oppressed peoples throughout the world waging a just struggle against imperialism, colonialism or racialism.
²¹[*]
²⁰ The figure and brackets (1) were omitted by the Constitution (Fifteenth Amendment) Act, 2011 (Act XIV of 2011), section 15, (i).
²¹ Clause (2) was omitted by the Constitution (Fifteenth Amendment) Act, 2011 (Act XIV of 2011), section 15, (ii).
১১টি শব্দ: ইংরেজি পাঠের শব্দ, আর বাংলা পাঠে তার প্রতিশব্দ।
উৎসের সঙ্গে পাঠ মেলানো হয়েছে: ১৫ অক্টোবর, ২০২৬। উৎস: bdlaws (Laws of Bangladesh)