Suspension of enforcement of fundamental rights during emergencies
সংবিধানের বাংলা পাঠ ও ইংরেজি অনূদিত পাঠ দুটিই নির্ভরযোগ্য পাঠ। দুটির মধ্যে বিরোধ হলে বাংলা পাঠ প্রাধান্য পায় (অনুচ্ছেদ ১৫৩)।
১৪১গ। (১) জরুরী-অবস্থা ঘোষণার ⁹⁴[কার্যকরতা-কালে প্রধানমন্ত্রীর লিখিত পরামর্শ অনুযায়ী রাষ্ট্রপতি] আদেশের দ্বারা ঘোষণা করিতে পারিবেন যে, আদেশে উল্লেখিত এবং সংবিধানের তৃতীয় ভাগের অন্তর্গত মৌলিক অধিকারসমূহ বলবৎকরণের জন্য আদালতে মামলা রুজু করিবার অধিকার এবং আদেশে অনুরূপভাবে উল্লেখিত কোন অধিকার বলবৎকরণের জন্য কোন আদালতে বিবেচনাধীন সকল মামলা জরুরী-অবস্থা ঘোষণার কার্যকরতা-কালে কিংবা উক্ত আদেশের দ্বারা নির্ধারিত স্বল্পতর কালের জন্য স্থগিত থাকিবে।
(২) সমগ্র বাংলাদেশ বা উহার যে কোন অংশে এই অনুচ্ছেদের অধীন প্রণীত আদেশ প্রযোজ্য হইতে পারিবে।
(৩) এই অনুচ্ছেদের অধীন প্রণীত প্রত্যেক আদেশ যথাসম্ভব শীঘ্র সংসদে উপস্থাপিত হইবে।]
141C. (1) While a Proclamation of Emergency is in operation, the President may, ⁹⁰[on the written advice of the Prime Minister, by order], declare that the right to move any court for the enforcement of such of the rights conferred by Part III of this Constitution as may be specified in the order, and all proceedings pending in any court for the enforcement of the right so specified, shall remain suspended for the period during which the Proclamation is in force or for such shorter period as may be specified in the order.
(2) An order made under this article may extend to the whole of Bangladesh or any part thereof.
(3) Every order made under this article shall, as soon as may be, be laid before Parliament.]
⁹⁰ The words and comma “on the written advice of the Prime Minister, by order” were substituted for the words “by order” by section 18 of the Constitution (Twelfth Amendment) Act, 1991 (Act No. XXVIII of 1991)
৯টি শব্দ: ইংরেজি পাঠের শব্দ, আর বাংলা পাঠে তার প্রতিশব্দ।
উৎসের সঙ্গে পাঠ মেলানো হয়েছে: ১৫ অক্টোবর, ২০২৬। উৎস: bdlaws (Laws of Bangladesh)