Loading
Establishment of commissions
সংবিধানের বাংলা পাঠ ও ইংরেজি অনূদিত পাঠ দুটিই নির্ভরযোগ্য পাঠ। দুটির মধ্যে বিরোধ হলে বাংলা পাঠ প্রাধান্য পায় (অনুচ্ছেদ ১৫৩)।
১৩৭। আইনের দ্বারা বাংলাদেশের জন্য এক বা একাধিক সরকারী কর্ম কমিশন প্রতিষ্ঠার বিধান করা যাইবে এবং একজন সভাপতিকে ও আইনের দ্বারা যেরূপ নির্ধারিত হইবে, সেইরূপ অন্যান্য সদস্যকে লইয়া প্রত্যেক কমিশন গঠিত হইবে।
137. Provision shall be made by law for establishing one or more public service commissions for Bangladesh, each of which shall consist of a chairman and such other members as shall be prescribed by law.
৬টি শব্দ: ইংরেজি পাঠের শব্দ, আর বাংলা পাঠে তার প্রতিশব্দ।
উৎসের সঙ্গে পাঠ মেলানো হয়েছে: ১৫ অক্টোবর, ২০২৬। উৎস: bdlaws (Laws of Bangladesh)