Validity of election law and elections
সংবিধানের বাংলা পাঠ ও ইংরেজি অনূদিত পাঠ দুটিই নির্ভরযোগ্য পাঠ। দুটির মধ্যে বিরোধ হলে বাংলা পাঠ প্রাধান্য পায় (অনুচ্ছেদ ১৫৩)।
১২৫। এই সংবিধানে যাহা বলা হইয়াছে, তাহা সত্ত্বেও
(ক) এই সংবিধানের ১২৪ অনুচ্ছেদের অধীন প্রণীত বা প্রণীত বলিয়া বিবেচিত নির্বাচনী এলাকার সীমা নির্ধারণ, কিংবা অনুরূপ নির্বাচনী এলাকার জন্য আসন-বণ্টন সম্পর্কিত যে কোন আইনের বৈধতা সম্পর্কে আদালতে প্রশ্ন উত্থাপন করা যাইবে না;
(খ) সংসদ কর্তৃক প্রণীত কোন আইনের দ্বারা বা অধীন বিধান-অনুযায়ী কর্তৃপক্ষের নিকট এবং অনুরূপভাবে নির্ধারিত প্রণালীতে নির্বাচনী দরখাস্ত ব্যতীত ⁸³[রাষ্ট্রপতি ⁸⁴[ *] পদে] নির্বাচন বা সংসদের কোন নির্বাচন সম্পর্কে কোন প্রশ্ন উত্থাপন করা যাইবে না।
⁸⁵[(গ) কোন আদালত, নির্বাচনের তফসিল ঘোষণা করা হইয়াছে এইরূপ কোন নির্বাচনের বিষয়ে, নির্বাচন কমিশনকে যুক্তিসংগত নোটিশ ও শুনানির সুযোগ প্রদান না করিয়া, অন্তর্বর্তী বা অন্য কোনরূপে কোন আদেশ বা নির্দেশ প্রদান করিবেন না।]
125. Notwithstanding anything in this Constitution –
(a) the validity of any law relating to the delimitation of constituencies, or the allotment of seats to such constituencies, made or purporting to be made under article 124, shall not be called in question in any court;
(b) no election to the ⁷⁷[office of President ⁷⁸[ *]] or to Parliament shall be called in question except by an election petition presented to such authority and in such manner as may be provided for by or under any law made by Parliament.
⁷⁹[(c) A court shall not pass any order or direction, ad interim or otherwise, in relation to an election for which schedule has been announced, unless the Election Commission has been given reasonable notice and an opportunity of being heard.]
⁷⁷ The words “offices of President and Vice President” were substituted for the words “office of President” by section 14 of the Constitution (Ninth Amendment) Act. 1989 (Act No. XXXVIII of 1989)
⁷⁸ The words “and Vice President” were omitted by section 16 of the Constitution (Twelfth Amendment) Act, 1991 (Act No. XXVIII of 1991)
⁷⁹ Clause (c) was added by the Constitution (Fifteenth Amendment) Act, 2011 (Act XIV of 2011), section 38.
১৪টি শব্দ: ইংরেজি পাঠের শব্দ, আর বাংলা পাঠে তার প্রতিশব্দ।
উৎসের সঙ্গে পাঠ মেলানো হয়েছে: ১৫ অক্টোবর, ২০২৬। উৎস: bdlaws (Laws of Bangladesh)